সুন্দর পিচাইয়ের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো, এআই-এর ‘সুপারপাওয়ার’ হওয়ার পথে ভারত!

সুন্দর পিচাইয়ের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো, এআই-এর ‘সুপারপাওয়ার’ হওয়ার পথে ভারত!

বিশ্বের এআই মানচিত্রে দ্বিতীয় স্থানে ভারত, তবে মেধা পাচার নিয়ে বাড়ছে উদ্বেগ

স্ট্যনফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ‘এআই ইনডেক্স ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রস্তুতকারক ও বিনিয়োগকারীর সংখ্যার নিরিখে বিশ্বতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। এই তালিকায় জার্মানি ও চীনের মতো দেশগুলোকে পেছনে ফেলে ভারতের এই অবস্থান প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভারতে বর্তমানে ৫০ হাজার ৪৬০ জন নিবন্ধিত এআই অথার ও বিনিয়োগকারী রয়েছেন। তালিকার শীর্ষে থাকা আমেরিকার সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ৫২০ জন এবং তৃতীয় স্থানে থাকা জার্মানির সংখ্যা ৪৮ হাজার ৫২০ জন।

মেধা পাচার ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

ভারতের এই অর্জনের পেছনে রয়েছে একঝাঁক উচ্চমেধাসম্পন্ন এআই গবেষক, যারা জটিল এআই মডেল বিশ্লেষণ এবং বিশাল তথ্যভাণ্ডার নিয়ে কাজ করছেন। তবে সাফল্যের এই খবরের পাশাপাশি রিপোর্টে উঠে এসেছে মেধা পাচারের অস্বস্তিকর চিত্র। উচ্চতর ক্যারিয়ার ও উন্নত গবেষণার সুযোগ খুঁজতে দেশের মেধাবী এআই গবেষকদের একটি বড় অংশ নিয়মিত বিদেশে পাড়ি দিচ্ছেন, যার প্রথম গন্তব্য যুক্তরাষ্ট্র। যদিও আমেরিকায় বিদেশি গবেষক আসার হার বর্তমানে কিছুটা কমেছে, তথাপি ভারতের অভ্যন্তরীণ মেধা ধরে রাখাই এখন প্রযুক্তি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এক ঝলকে

  • স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের এআই ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এআই হাব এখন ভারত।
  • ভারত বর্তমানে জার্মানি ও চীনকে টপকে ৫০ হাজার ৪৬০ জন এআই বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীর শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
  • এআই গবেষণায় ভারতীয়দের বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা ও স্বীকৃতি রয়েছে।
  • উন্নত কর্মসংস্থানের খোঁজে মেধাবীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা ভারতের এআই খাতের জন্য দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *