রাজ্যে সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগের সবুজ সংকেত, বড় চমক দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

রাজ্যে সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগের সবুজ সংকেত, বড় চমক দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ

রাজ্যে পালাবদলের পর কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ নিতে চলেছে নবনির্বাচিত সরকার। নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, প্রশাসনের স্থবিরতা কাটাতে দ্রুত সাড়ে ৬ হাজার নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি এই সুখবর দেন। মূলত পঞ্চায়েত স্তরের কাজে গতি আনতেই এই বিশাল সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।

প্রশাসনের কাজের গতি বাড়ানোই লক্ষ্য

রাজ্যে বর্তমানে কর্মী সংকটের কারণে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে বলে দাবি মন্ত্রীর। তিনি জানান, বর্তমানে একজন কর্মীকে প্রায় চারটি পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে হচ্ছে, যার ফলে সাধারণ মানুষ সঠিক সময়ে পরিষেবা পাচ্ছেন না। এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই সাড়ে ৬ হাজার প্রার্থীর একটি প্রাথমিক তালিকা (শর্ট লিস্ট) তৈরি করা হয়েছে। ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রীকে বিষয়টি অবগত করা হয়েছে এবং কেন্দ্রীয় তহবিলকে যথাযথভাবে কাজে লাগিয়ে দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।

নিরাপদ চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ

নতুন নিয়োগের পাশাপাশি রাজ্যের বর্তমান চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়েও আশার আলো দেখিয়েছে নতুন সরকার। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, রাতারাতি কোনো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হবে না। রাজ্যে কর্মরত সিভিক ভলান্টিয়ার ও পুরসভার কয়েক লক্ষ্য চুক্তিভিত্তিক কর্মীর চাকরি বহাল থাকবে। এই ঘোষণার ফলে পালাবদলের পর যারা কর্মহীন হওয়ার আশঙ্কায় ছিলেন, তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে। ধাপে ধাপে বঞ্চনা দূর করার পাশাপাশি স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাই এখন প্রশাসনের মূল চ্যালেঞ্জ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *