তৃণমূলের ঘর ভেঙে বেরিয়ে এলেন ১৯ সাংসদ! মমতার চরম দুঃসময়ে ‘বিদ্রোহী’ তালিকায় দেব-রচনা-সায়নী!

তৃণমূলের অন্দরে ফাটল চওড়া হচ্ছে ক্রমশই। ৬৪ বিধায়কের বিদ্রোহের রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূলের ঘর ভেঙে বেরিয়ে এলেন ১৯ জন সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক নেতার নাম জড়িয়েছে এই বিদ্রোহী তালিকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে কার্যত তোলপাড় শুরু হয়েছে।
বিদ্রোহী তালিকায় কারা?
তৃণমূলের অন্দরে চলা এই রাজনৈতিক বিদ্রোহে নাম লিখিয়েছেন দলের প্রথম সারির হেভিওয়েট নেতারা। তালিকায় রয়েছেন:
- কাকলি ঘোষ দস্তিদার (বারাসাত)
- মালা রায় (কলকাতা দক্ষিণ)
- পার্থ ভৌমিক (ব্যারাকপুর)
- দীপক অধিকারী বা দেব (ঘাটাল)
- রচনা বন্দ্যোপাধ্যায় (হুগলি)
- সায়নী ঘোষ (যাদবপুর)
- শত্রুঘ্ন সিনহা (আসানসোল)
- ইউসুফ পাঠান (বহরমপুর)
- শতাব্দী রায় (বীরভূম)
- জুন মালিয়া (মেদিনীপুর)
- জগদীশ বসুনিয়া (কোচবিহার)
- খালি উর রহমান (জঙ্গিপুর)
- আবু তাহির খান (মুর্শিদাবাদ)
- বাপি হালদার (মথুরাপুর)
- মিতালী বাগ (আরামবাগ)
- কালীপদ সোরেন (ঝাড়গ্রাম)
- অরূপ চক্রবর্তী (বাঁকুড়া)
- ডঃ শর্মিলা সরকার (পূর্ব বর্ধমান)
- অসিত কুমার মাল (বোলপুর)
কী জানা যাচ্ছে?
সূত্রের খবর, লোকসভার স্পিকারের কাছে ইতিমধ্যেই এই ১৯ জন বিদ্রোহী সাংসদ স্বাক্ষরিত একটি চিঠি জমা দিয়েছেন। এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ওপর বড়সড় আঘাত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেব, রচনা বন্দ্যোপাধ্যায় কিংবা সায়নী ঘোষের মতো তারকা ও হাই-প্রোফাইল নেতাদের এই বিদ্রোহ তৃণমূলের কাছে এখন চরম অস্বস্তির কারণ।
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে দল ভাঙার এই মিছিলে একদিকে যেমন হেভিওয়েট নেতারা রয়েছেন, তেমনই রয়েছেন টলিউডের গ্ল্যামার দুনিয়া থেকে আসা মুখরাও। এখন দেখার, তৃণমূল সুপ্রিমো এই ‘মহাসংকট’ সামলাতে কী পদক্ষেপ নেন।