তৃণমূল-কংগ্রেস কি এক হতে চলেছে? হাইকম্যান্ডের জরুরি তলবে তুঙ্গে জল্পনা

তৃণমূল-কংগ্রেস কি এক হতে চলেছে? হাইকম্যান্ডের জরুরি তলবে তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিবেদন: আগামীকাল, বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা একটি জরুরি বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। হঠাৎ করেই দেশের সমস্ত রাজ্যের প্রদেশ সভাপতি এবং দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের তলব করেছেন কংগ্রেস হাইকম্যান্ড। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাত্র একদিনের নোটিশে শীর্ষ নেতৃত্বের এমন জরুরি বৈঠক অতীতে খুব একটা দেখা যায়নি।

সূত্রের খবর, এই বৈঠকের নেপথ্যে থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৃহত্তর জোট বা সংযুক্তিকরণের মতো কোনো বড় সিদ্ধান্ত। দলীয় নেতাদের বিশেষ কোনো রাজনৈতিক কৌশলের কথা জানাতেই হাইকম্যান্ডের এই তড়িঘড়ি পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায়, এই বৈঠক ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে জোর চর্চা। শেষ পর্যন্ত কাল কি কোনো ঐতিহাসিক ঘোষণা করতে চলেছে হাত শিবির? সেই উত্তরের অপেক্ষায় এখন গোটা রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *