ফুটবলপ্রেমীদের পোয়াবারো! বিনামূল্যে বিশ্বকাপ দেখার ধামাকা ট্রিক নিয়ে এলো জিও

টেক ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য এল এক দুর্দান্ত সুখবর। চলতি ফুটবল বিশ্বকাপের আসর সম্পূর্ণ বিনামূল্যে দেখার দারুণ সুযোগ নিয়ে এসেছে রিলায়েন্স জিও। বর্তমানে জিও কিংবা এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি তাদের ফাইবার (Fiber) বা এয়ারফাইবার (AirFiber) প্ল্যানের সাথে একাধিক ওটিটি (OTT) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দিয়ে থাকে। তবে এই ফ্রি ওটিটি প্ল্যানগুলোর কিছু সীমাবদ্ধতা রয়েছে।
অনেকের ফোনেই জিও ফাইবারের সাথে ওটিটি প্ল্যাটফর্ম ‘Zee5’-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়। তবে মনে রাখবেন, এটি Zee5-এর একদম বেসিক প্ল্যান। আর এই বেসিক প্ল্যানে কিন্তু সরাসরি বিশ্বকাপের ম্যাচগুলো লাইভ দেখা যাবে না। তাহলে উপায়?
উপায় রয়েছে জিও গ্রাহকদের জন্যই। আপনার বাড়িতে যদি জিও ফাইবার (Jio Fiber) বা জিও এয়ারফাইবার (Jio AirFiber) কানেকশন থাকে, তবে পকেটের এক টাকাও খরচ না করে আপনি বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার স্মার্ট টিভিতে বা ডিভাইসে ব্যবহার করতে হবে ‘JioTV+’ অ্যাপটি। এই অ্যাপের ভেতরে থাকা ‘Unite8 Sports’-এর চারটি চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিশ্বকাপের মেগা ম্যাচগুলো। তাই আর দেরি না করে আজই টিভির স্ক্রিনে চালু করে নিন এই অ্যাপ আর মেতে উঠুন ফুটবলের উন্মাদনায়!