ফেরার ইচ্ছাতেই কি ফাঁসলেন হাসিনা? ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ!

ফেরার ইচ্ছাতেই কি ফাঁসলেন হাসিনা? ভারতকে কড়া বার্তা দিল বাংলাদেশ!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই কঠোর অবস্থান নিল বর্তমান অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন, হাসিনা দেশে পা রাখা মাত্রই তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে। আইন অনুযায়ী, দণ্ডিত আসামি হিসেবে তার আর স্বাধীনভাবে আদালতে আত্মসমর্পণ করার কোনো সুযোগ নেই। সুতরাং, দেশে ফিরলে কারাগারই হবে তার প্রথম ঠিকানা।

এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগের দাবি জোরালো হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেন, ভারত সরকারের আশ্রয়ে থাকা হাসিনাকে আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ চুক্তি অথবা পুশব্যাক পদ্ধতির মাধ্যমেই বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে। হাসিনার বিতর্কিত মন্তব্যের পর তার আত্মসমর্পণকে কেন্দ্র করে এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *