মাত্র ৫ টাকায় অবিশ্বাস্য সফর, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধনে তৈরি ইতিহাস

মাত্র ৫ টাকায় অবিশ্বাস্য সফর, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধনে তৈরি ইতিহাস

ভারত পেতে চলেছে তার প্রথম পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন। আগামী ১৭ জুলাই প্রধানমন্ত্রী মোদী হরিয়ানার জিন্দ এবং সোনিপতের মধ্যে এই ঐতিহাসিক ট্রেনের উদ্বোধন করবেন। ৮৯ কিলোমিটারের এই পথটি ১২টি স্টেশনে থেমে মাত্র দুই ঘণ্টায় সম্পন্ন হবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনে যাত্রী ভাড়া শুরু হচ্ছে মাত্র ৫ টাকা থেকে, যা সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত যাবে। সকাল ৭:৪০ মিনিটে জিন্দ থেকে রওনা হয়ে ট্রেনটি ৯:৪০ মিনিটে সোনিপতে পৌঁছাবে এবং ফিরতি পথে সকাল ১০:৪০ মিনিটে রওনা হয়ে দুপুর ১:০০ টায় জিন্দে ফিরবে।

অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই ট্রেনে থাকছে ১০টি কোচ, ৬৮২টি আসন এবং মোট ২,৬০০ জন যাত্রী ধারণক্ষমতা। ট্রেনটিতে থাকা আটটি ফুয়েল সেল প্রায় ৪৪০ কিলোগ্রাম কম্প্রেস হাইড্রোজেন ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করবে, যার ফলে ধোঁয়ার পরিবর্তে শুধুই জলীয় বাষ্প নির্গত হবে। একবার রিফুয়েলিংয়ে এটি ৩৫০ থেকে ৩৬০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। রেলওয়ে বোর্ড কর্তৃক অনুমোদিত ঘণ্টায় ৭৫ কিলোমিটার পরিচালন গতিসম্পন্ন এই ট্রেনের সফল পরীক্ষা হয়েছে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে। ভারতের রেল যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করতে চলেছে এই প্রকল্প।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *