আগামী বছরের মাধ্যমিক কবে থেকে শুরু? জেনে নিন পর্ষদের প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি!

আগামী বছরের মাধ্যমিক কবে থেকে শুরু? জেনে নিন পর্ষদের প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি!

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ দিনক্ষণ ঘোষণা করেছে। পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ঐচ্ছিক বিষয়-সহ সমস্ত পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত মূল পরীক্ষাগুলি অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ উত্তর লেখার জন্য পরীক্ষার্থীরা পুরো ৩ ঘণ্টা সময় পাবে। প্রথম ভাষার পরীক্ষা ১২টি ভাষায় এবং দ্বিতীয় ভাষার পরীক্ষা ইংরেজি, বাংলা ও নেপালিতে দেওয়া যাবে।

সাধারণ বিষয়ের বাইরে বেশ কিছু বিশেষ এবং বৃত্তিমূলক বিষয়ের সময়সীমায় তারতম্য রয়েছে। সিউয়িং অ্যান্ড নিড্ল ক্রাফ্ট চলবে বিকেল ৩টে পর্যন্ত এবং মিউজিকের পরীক্ষা দুপুর ১টায় শেষ হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট ও বৃত্তিমূলক বিষয়ের জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যবহারিক পরীক্ষা স্কুলগুলিকেই নিতে হবে। তবে শারীরিক শিক্ষা, সমাজসেবা এবং কর্মশিক্ষার পরীক্ষার তারিখ পর্ষদ এখনও চূড়ান্ত করেনি, যা পরবর্তীকালে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *