শুল্ক জটিলতায় ভেস্তে গেল ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি? জল্পনা ওড়ালেন পীযূষ গোয়েল!

শুল্ক জটিলতায় ভেস্তে গেল ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি? জল্পনা ওড়ালেন পীযূষ গোয়েল!

শুল্ক জটিলতায় কি থমকে গেল ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি? নয়াদিল্লি কি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে? সম্প্রতি ছড়িয়ে পড়া এমন জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়ো এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি স্পষ্ট জানিয়েছেন, গত জুন মাসে দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তাঁর চমৎকার বৈঠক হয়েছে। চুক্তির বিষয়ে উভয় পক্ষই নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই চুক্তিটি ভারসাম্যপূর্ণ, যা দুই দেশের কৃষক, শ্রমিক এবং ভোক্তাদের জন্য সুনির্দিষ্ট সুফল বয়ে আনবে।

গত ৭ ফেব্রুয়ারি পারস্পরিক স্বার্থরক্ষায় একটি অন্তর্বর্তীকালীন চুক্তির কাঠামো তৈরিতে প্রথম সম্মত হয় দুই দেশ। এর পর থেকে বিশেষজ্ঞদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। সরকার আশ্বস্ত করেছে, চুক্তি সফলভাবে রূপায়ণের লক্ষ্যে ভারত ক্রমশ এগিয়ে যাচ্ছে। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *