৩২০ কিমি বেগে ভারতে ছুটবে বুলেট ট্রেন! কবে থেকে শুরু যাত্রা, জানালেন রেলমন্ত্রী

৩২০ কিমি বেগে ভারতে ছুটবে বুলেট ট্রেন! কবে থেকে শুরু যাত্রা, জানালেন রেলমন্ত্রী

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে প্রথম বুলেট ট্রেন চালুর দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী ২০২৭ সালের ১৫ আগস্ট মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরের সুরাট-বিলিমোরা শাখায় প্রথম ছুটবে এই আধুনিক ট্রেন। ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতির এই বুলেট ট্রেনটি দফায় দফায় চালু হবে, যা দেশের রেলপথে যাতায়াত ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।

মুম্বই-আহমেদাবাদ ছাড়াও হায়দরাবাদকে দেশের হাই স্পিড রেল হাব হিসেবে গড়ে তোলার বিশাল পরিকল্পনা করেছে কেন্দ্র। পুণে, চেন্নাই এবং বেঙ্গালুরুর সঙ্গে হায়দরাবাদের সংযোগকারী তিনটি নতুন বুলেট ট্রেন করিডর তৈরি করা হবে। এর ফলে পুণে থেকে হায়দরাবাদ মাত্র দুই ঘণ্টায় এবং চেন্নাই পৌঁছতে মাত্র তিন ঘণ্টা সময় লাগবে। রেলমন্ত্রীর মতে, এই যুগান্তকারী প্রকল্পগুলি যাতায়াতের সময় কমানোর পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং আঞ্চলিক অর্থনীতিকে আরও মজবুত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *