‘শিক্ষাকে পণ্য হতে দেব না’, রাজ্যের ৮১ হাজার স্কুলের ভোলবদল নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা প্ল্যান!

‘শিক্ষাকে পণ্য হতে দেব না’, রাজ্যের ৮১ হাজার স্কুলের ভোলবদল নিয়ে মুখ্যমন্ত্রীর মেগা প্ল্যান!

রাজ্যে জাতীয় শিক্ষা নীতি চালুর আগে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ঢেলে সাজাতে উদ্যোগী হল সরকার। সোমবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পর রাজ্যের ৮১ হাজার স্কুলের সার্বিক মানোন্নয়নের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ববর্তী সরকারের আমলের অব্যবস্থা কাটিয়ে স্কুলগুলিকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত করার কড়া বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, রাজ্যে শিক্ষাকে কোনোভাবেই পণ্য হতে দেওয়া হবে না এবং কেন্দ্র ও রাজ্য সমান দায়িত্বে শিক্ষার মান উন্নত করবে।

শিক্ষার মানের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নেও এদিন একাধিক যুগান্তকারী পদক্ষেপের কথা জানানো হয়েছে। স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে এবার থেকে স্কুলে মিড-ডে মিল রান্নার কাজে গ্যাসের ব্যবহার করা হবে। এছাড়া পরিশ্রুত পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ড, সোলার সিস্টেম এবং মেয়েদের স্কুলগুলিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল পরিচালন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে অভিভাবকদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হবে, যা সার্বিক শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *