জোর করে স্মার্ট মিটার চাপালে বৃহত্তর আন্দোলন! ফুঁসছে সিপিএম

জোর করে স্মার্ট মিটার চাপালে বৃহত্তর আন্দোলন! ফুঁসছে সিপিএম

জোর করে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে সোমবার রূপনারায়ণপুরে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার দপ্তরে বিক্ষোভ দেখাল সিপিএম। সালানপুর এরিয়া কমিটির অভিযোগ, বিদ্যুৎ আইন উপেক্ষা করে সাধারণের ওপর এই জনবিরোধী মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে, যা গরিব ও মধ্যবিত্তের জন্য চরম ভোগান্তির কারণ হবে। বিক্ষোভ শেষে সংস্থার সহকারী ইঞ্জিনিয়ারকে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা।

ন’দফা দাবিসংবলিত ওই স্মারকলিপিতে গ্রাহকের অনুমতি ছাড়া স্মার্ট মিটার না বসানো এবং সচল পুরোনো মিটার ব্যবহারের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ইমেলের বদলে ছাপা বিল প্রদান, বিদ্যুতের দাম কমানো, বেসরকারিকরণ রুখতে এবং সালানপুরে দ্রুত নৈশকালীন পরিষেবা চালুর দাবি ওঠে। দ্রুত এসব দাবি না মানলে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিপিএম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *