সাইবার প্রতারণার ছক? বিধাননগরের ফ্ল্যাটে পুলিশের হানা, মিলল বিপুল নগদ!

সাইবার প্রতারণার ছক? বিধাননগরের ফ্ল্যাটে পুলিশের হানা, মিলল বিপুল নগদ!

সাইবার প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতানোর গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে বিধাননগরের একটি ফ্ল্যাটে আচমকা হানা দেয় পুলিশ। বিধাননগর পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিকদের এই বিশেষ অভিযানে ওই নির্দিষ্ট ফ্ল্যাট থেকে প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। দীর্ঘদিন ধরে চলা একটি প্রতারণা মামলার তদন্তের সূত্র ধরেই এই আচমকা তল্লাশি।

তবে উদ্ধার হওয়া এই টাকার প্রকৃত পরিমাণ ঠিক কত, কার টাকা এবং কী কারণেই বা ওই ফ্ল্যাটে লুকিয়ে রাখা হয়েছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। গভীর রাত পর্যন্ত এই তল্লাশি অভিযান অব্যাহত থাকায় আরও টাকা উদ্ধারের জোর সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *