“প্রয়োজন হলে নিজে যাব!” নিট প্রশ্নফাঁস কাণ্ডে সিজেপি-র বিক্ষোভে মমতার বড় হুংকার

“প্রয়োজন হলে নিজে যাব!” নিট প্রশ্নফাঁস কাণ্ডে সিজেপি-র বিক্ষোভে মমতার বড় হুংকার

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর-মন্তরে ‘ককরোচ জনতা পার্টির’ (CJP) লাগাতার আন্দোলন ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থন জানিয়ে বড় ঘোষণা করেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের শহীদ সভা মিটতেই আগামী এক সপ্তাহের মধ্যে তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সশরীরে দিল্লি গিয়ে এই আন্দোলনে সামিল হতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা তীব্র হয়েছে।

একুশের মঞ্চ থেকেও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা স্পষ্ট জানান, প্রয়োজন পড়লে তিনি নিজে ব্যক্তিগতভাবে সিজেপি-র বিক্ষোভে যোগ দেবেন এবং এই আন্দোলনকে সবরকম সাহায্য করবেন। উল্লেখ্য, গত ৬ জুন থেকে শুরু হওয়া এই ছাত্র আন্দোলনে এর মধ্যেই কংগ্রেসসহ বিভিন্ন বিরোধী দল সংহতি প্রকাশ করেছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভঢড়াকেও আটক করে দিল্লি পুলিশ, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *