নিট প্রশ্নফাঁস বিতর্ক: সংসদে ১০-১২ ঘণ্টা আলোচনার প্রস্তাব জেপি নাড্ডার

নিট প্রশ্নফাঁস বিতর্ক: সংসদে ১০-১২ ঘণ্টা আলোচনার প্রস্তাব জেপি নাড্ডার

দেশজুড়ে নিট (NEET) সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দিল্লির যন্তর-মন্তরে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের জেরে উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। এই আবহে প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে ১০ থেকে ১২ ঘণ্টা টানা আলোচনার বড় বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

বুধবার তিনি বিরোধী দলগুলিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জানান, সব রাজনৈতিক দল একসঙ্গে বসে আলোচনার সময় ও নিয়ম নির্ধারণ করুক; এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়টিতে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজুও লোকসভায় একই সুরে জানান যে কেন্দ্র প্রথম থেকেই আলোচনার পক্ষে রয়েছে।

তবে সরকারের এই আলোচনার প্রস্তাবের পরও বিরোধী শিবির নিজেদের দাবিতে অনড় রয়েছে। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এবং নির্দিষ্ট নিয়মে পূর্ণাঙ্গ বিতর্ক না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও লড়াই জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *