নিট আন্দোলন: সরকারের কাছে পড়ুয়াদের দাবি শোনার আর্জি সালমান খানের

নিট আন্দোলন: সরকারের কাছে পড়ুয়াদের দাবি শোনার আর্জি সলমন খানের

নিট-ইউজি (NEET UG 2026) প্রশ্নফাঁস কাণ্ড ও পরীক্ষা ব্যবস্থার ত্রুটির বিরুদ্ধে দেশজুড়ে চলা ছাত্র আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানালেন বলিউড সুপারস্টার সালমান খান। বুধবার গভীর রাতে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বার্তা পোস্ট করে তিনি আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে ছাত্রছাত্রীদের দাবি গুরুত্ব দিয়ে শোনার আবেদন জানান।

সালমান তাঁর পোস্টে শান্তিপূর্ণ আন্দোলনে হিংসার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি প্রশ্নফাঁসকে একটি ‘অত্যন্ত গুরুতর সমস্যা’ বলে উল্লেখ করেন। সালমানের পাশাপাশি হৃতিক রোশন, দিলজিৎ দোসাঞ্জ, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহা, শাবানা আজমি ও প্রকাশ রাজের মতো একাধিক বিশিষ্ট তারকাও এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের তীব্র সমালোচনা করেছেন। উল্লেখ্য, সিজেপি-র নেতৃত্বে চলা এই আন্দোলন ঘিরে গত সোমবার ‘চলো সংসদ’ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও পড়ুয়াদের সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, আর এমন সংকটজনক মুহূর্তে সালমানের এই জোরালো বার্তা আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *