মোদীর ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা খারিজ! শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

মোদীর ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা খারিজ! শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি, তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষাব্যবস্থার চরম সংকটকে কেন্দ্র করে রাজধানীর যন্তর-মন্তরে চলা ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রশ্নফাঁসে অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ গঠনের ঘোষণা করা হলেও, তাতে সাফ সায় দেয়নি আন্দোলনকারীরা। ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা নিজেদের দাবি থেকে একচুলও সরবেন না এবং অন্য কোনো আলোচনাতেও বসবেন না।

বৃহস্পতিবার সকালে এক্স (X) হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের কথা ঘোষণা করেন এবং অপরাধীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন। এমনকি এনডিএ-র সংসদীয় বৈঠকেও প্রশ্নফাঁসকে ‘মহাপাপ’ বলে অভিহিত করেছিলেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরেও আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে, এই পুরো পরিস্থিতি সামাল দিতে গিয়ে কেন্দ্রের শাসক জোটেও শরিকি দলের অস্বস্তি এবং রাহুল গান্ধীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে রাজনৈতিক পারদ এখন চরমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *