১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কিং ও ট্যাক্স নিয়ম, আপনার পকেটে টান পড়বে না তো?
July 30, 20267:26 pm

১ অগাস্ট, ২০২৬ থেকে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে, যা সাধারণ মানুষের মাসিক বাজেট এবং দৈনন্দিন লেনদেনে সরাসরি প্রভাব ফেলতে পারে। অহেতুক অতিরিক্ত খরচ বা আইনি জটিলতা এড়াতে এই বদলগুলি জেনে রাখা জরুরি:
- রেলে তৎকাল টিকিট বুকিং: রেল রিজার্ভেশন কাউন্টারে এখন থেকে তৎকাল বুকিং শুরু হওয়ার সময়ের সাথেই টোকেন দেওয়া হবে। এতে কাউন্টারের অতিরিক্ত ভিড় কমবে এবং যাত্রীদের দু’বার লাইনে দাঁড়াতে হবে না।
- আয়কর রিটার্ন (ITR): ৩১ জুলাইয়ের মধ্যে আইটিআর জমা না দিয়ে থাকলে বিলম্বিত ফি বা জরিমানা দিতে হতে পারে। তবে আইটিআর-৩ ও আইটিআর-৪ জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট এবং অডিট ক্ষেত্রে ৩১ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে জরিমানা দিয়ে বা আগামী বছরের মার্চের মধ্যে সংশোধিত রিটার্ন জমা করা যাবে।
- ক্রেডিট কার্ড ও এফডি নিয়ম: বিভিন্ন ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট, লেট ফি এবং চার্জ সংশোধন করতে পারে। পাশাপাশি ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারেও নতুন পরিবর্তন আসতে পারে।
- এলপিজি সিলিন্ডারের দাম: মাসের প্রথম দিন নিয়ম মেনে রান্নার গ্যাস ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করা হচ্ছে, যা গৃহস্থালির খরচে প্রভাব ফেলবে।
- সহজ KYC প্রক্রিয়া (CKYC 2.0): আজ থেকে দেশজুড়ে ‘সেন্ট্রাল নো ইওর কাস্টমার’ (CKYC) ২.০ ব্যবস্থা চালু হচ্ছে। এর ফলে ব্যাঙ্ক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কেওয়াইসি জমা বা যাচাই করার প্রক্রিয়া আগে থেকে অনেক সহজ ও নিরাপদ হবে।