বছরে মিলবে ৩০,০০০ টাকা! লক্ষ্মী যোজনায় আবেদনের তারিখ ও নিয়ম দেখে নিন

বছরে মিলবে ৩০,০০০ টাকা! লক্ষ্মী যোজনায় আবেদনের তারিখ ও নিয়ম দেখে নিন

মহিলাদের আর্থিক স্বাবলম্বী করে তুলতে দিল্লি সরকার চালু করতে চলেছে এক বড় প্রকল্প—’দিল্লি লক্ষ্মী যোজনা’। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর জন্য মোট ৫১১০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে দিল্লির প্রায় ১৭ লক্ষের বেশি মহিলা উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রকল্পের মূল সুবিধা: এই যোজনার আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ২৫০০ টাকা করে, অর্থাৎ বছরে মোট ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। আগামী ১ অগস্ট থেকেই শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। আবেদনকারীরা অনলাইন ও অফলাইন—দুইভাবেই তাঁদের ফর্ম জমা দিতে পারবেন।

আবেদনের যোগ্যতাবলী:

  • বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে।
  • বাসস্থান: মহিলা, তাঁর স্বামী অথবা বাবা-মাকে অন্তত ১০ বছর ধরে দিল্লির স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আয়সীমা: পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।
  • নিয়ম: একটি পরিবার থেকে কেবল ১ জন মহিলাই এই সুবিধা পাবেন।

কারা পাবেন না এই সুবিধা?

  • পরিবারের কেউ আয়কর (Income Tax) দিলে।
  • পরিবারে ৩টির বেশি সন্তান থাকলে।
  • বছরে ২৪০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করলে।
  • বাড়িতে চার চাকার গাড়ি (কার) থাকলে।
  • পরিবারের কেউ সরকারি চাকরিজীবী, পেনশনভোগী বা অন্য কোনো সরকারি আর্থিক সাহায্য প্রকল্পের আওতাভুক্ত হলে।

মহিলাদের কেবল আর্থিক সাহায্য করাই নয়, বরং তাঁদের সঞ্চয় ও বিনিয়োগে উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *