জুলাইয়ের শান্ত বাজারে অগস্টে আগুন! কলকাতায় একধাক্কায় বিপুল মহার্ঘ সোনা-রুপো

জুলাইয়ের শান্ত বাজারে অগস্টে আগুন! কলকাতায় একধাক্কায় বিপুল মহার্ঘ সোনা-রুপো

কলকাতা: জুলাই মাসজুড়ে স্বস্তিতে রাখার পর অগস্টের শুরুতেই মধ্যবিত্তের পকেটে বড় টান! গত দু’দিনে কলকাতা এবং দেশীয় বাজারে লাফিয়ে বেড়েছে সোনা ও রুপোর দাম। শেয়ার বাজারের ওঠানামার মাঝেই সুরক্ষার খোঁজে সোনা-রুপোর দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা, যার জেরে একধাক্কায় অনেকটা চড়েছে এই দুই মূল্যবান ধাতুর দর।

বুধবারের বাজারদরের হিসেব অনুযায়ী, কলকাতায় ২৪ ক্যারেট পাকা সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে প্রায় ২,৩০০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের গয়না সোনা প্রতি ১০ গ্রামে বেড়েছ ২,১৫০ টাকা। কেবল সোনা নয়, এক দিনে কেজি প্রতি রুপোর দাম একলফেই ৬,৩৫০ টাকা বেড়ে গেছে।

আজ কলকাতায় সোনা ও রুপোর বাজার দর (জিএসটি ছাড়া):

  • পাকা সোনা বার (২৪ ক্যারেট): ₹১,৪৫,৫০০ / ১০ গ্রাম
  • পাকা সোনা (খুচরো, ২৪ ক্যারেট): ₹১,৪৬,২০০ / ১০ গ্রাম
  • হলমার্ক গয়না সোনা (২২ ক্যারেট): ₹১,৩৮,৯৫০ / ১০ গ্রাম
  • রুপো (খুচরো): ₹২,২৬,৮৫০ / কেজি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *