চোখ জুড়ানো স্বাদের মেলায় মজেছেন নিক জোনাস, মেনুতে কী কী ছিল জানলে চমকে যাবেন!

চোখ জুড়ানো স্বাদের মেলায় মজেছেন নিক জোনাস, মেনুতে কী কী ছিল জানলে চমকে যাবেন!

ভারতের খাবার ও সংস্কৃতির প্রেমে পড়া যেন জোনাস ব্রাদার্সের জন্য নতুন কিছু নয়। ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস এবং তাঁর ভাই জো জোনাস সম্প্রতি ভারত সফরে এসে ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে দেশি খাবারের স্বাদ উপভোগ করেছেন। সফর শেষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তাঁরা এই ভোজনরসিকতার মুহূর্তটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতে আসার পর এই জনপ্রিয় তারকারা একটি বিখ্যাত রেস্তরাঁয় বিশেষ কিছু সুস্বাদু পদ উপভোগ করেন। তাঁদের খাবারের পাতে সাজানো ছিল রানি কচুরি, পেঁয়াজ পকোড়া, রয়্যাল পিস্তা ল্যাম্ব চপ, মুর্গ মাখানি এবং পাপড় কি টোকরি। এর আগেও নানা সাক্ষাৎকারে বাটার চিকেন ও চিকেন বিরিয়ানির প্রতি তাঁর বিশেষ দুর্বলতার কথা জানিয়েছেন নিক। ভারতীয় রকমারি খাবারের এই অনন্য স্বাদ গ্রহণ করে তাঁরা ফের সন্তুষ্টির সঙ্গেই নিজ দেশে ফিরে গেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *