কঠোর বার্তার পরও কাটছে না তোলাবাজি! এবার নজরে দলের জেলা পর্যবেক্ষকরা!

কঠোর বার্তার পরও কাটছে না তোলাবাজি! এবার নজরে দলের জেলা পর্যবেক্ষকরা!

দলের কড়া বার্তা ও শো-কজের পরও থামছে না স্থানীয় স্তরে তোলাবাজির অভিযোগ। খাস কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি বা পূর্ব বর্ধমান— রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির নাম ভাঙিয়ে বা দলের পদ ব্যবহার করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একাধিক নেতার বিরুদ্ধে। কোথাও গ্যারাজ মালিককে মারধর, আবার কোথাও পাব মালিকের থেকে লক্ষাধিক টাকা তোলার চেষ্টার মতো ঘটনা প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে রাজ্য নেতৃত্ব। শিল্পায়নের স্বার্থে পশ্চিমবঙ্গকে পুরোপুরি তোলাবাজ-মুক্ত করতে বদ্ধপরিকর পদ্ম শিবির।

পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার সাংগঠনিক নজরদারি আরও কঠোর করতে চাইছে বিজেপি। দলের অন্দরে লুকিয়ে থাকা এই তোলাবাজদের চিহ্নিত করে তাঁদের ডানা ছাঁটার সম্পূর্ণ ভার অর্পণ করা হয়েছে জেলা পর্যবেক্ষকদের ওপর। প্রতিটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে তাঁরা সরাসরি রাজ্য নেতাদের কাছে রিপোর্ট জমা দেবেন। বিজেপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কড়া পদক্ষেপের মাধ্যমে দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে খুব শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *