‘ওই বড় ইটের জন্যই বুকে ব্যথা’, কনভয়ে হামলা নিয়ে বিস্ফোরক মমতা!
/indian-express-bangla/media/media_files/2025/03/08/8zDoOzNQpfB7iElFIeMF.jpg?ssl=1)
মঙ্গলবার কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত রবিবার উত্তর ২৪ পরগনায় কনভয়ে ছোড়া একটি বিশাল ইটের আঘাতেই তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়েছে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও দলের ডিজিটাল শাখার কর্মীদের উৎসাহ দিতেই তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানান। একই সঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি অভিযোগ করেন, পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে বেছে বেছে শুধু তৃণমূল কর্মীদেরই নিশানা করছে এবং বিজেপিকে সঙ্গে নিয়ে পার্টি অফিসে গিয়ে ভয় দেখাচ্ছে।
অন্যদিকে, মমতার এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং দাবি করেছেন, এই ঘটনার নেপথ্যে বিজেপির কোনো হাত নেই। তাঁর মতে, অতীতে বাড়িঘর ভাঙচুর ও লুঠপাটের কারণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটেছিল ওই ঘটনায়। ওই এলাকায় বিজেপির কোনো কর্মসূচি বা উপস্থিতি ছিল না বলেও সাফ জানিয়ে দেন তিনি। রাজনৈতিক মহলে এই পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনার পারদ চড়েছে।