স্বাধীনতা দিবসে মেট্রোর সময়সূচিতে বড় বদল! জানুন কোন লাইনে ট্রেন বন্ধ, কোথায় মিলবে ছাড়
August 13, 20267:01 pm

আগামী ১৫ই অগাস্ট, স্বাধীনতা দিবসের ছুটির দিনে শহর কলকাতার মেট্রো পরিষেবায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। ছুটির দিন হওয়ায় যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনায় ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। তবে যাত্রীদের সুবিধার্থে স্বস্তির খবর এটাই যে, প্রতিটি লাইনে প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
কোন লাইনে কেমন থাকবে পরিষেবা?
- ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ): এই লাইনে মোট ১৯৪টি মেট্রো চলবে (৯৭টি আপ এবং ৯৭টি ডাউন)।
- গ্রিন লাইন (শিয়ালদহ – হাওড়া ময়দান / সল্টলেক সেক্টর ফাইভ): দুই দিক মিলিয়ে মোট ১৪৮টি মেট্রো পরিষেবা মিলবে (৭৪টি আপ এবং ৭৪টি ডাউন)।
- ইয়েলো লাইন: মোট ৯২টি মেট্রো চলাচল করবে (৪৬টি আপ এবং ৪৬টি ডাউন)। তবে ‘জয় হিন্দ বিমানবন্দর’ থেকে ‘শহিদ ক্ষুদিরাম’ পর্যন্ত সরাসরি মেট্রোর সংখ্যা ৫টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে।
- পার্পল লাইন (জোকাক্স – মাঝেরহাট): ছুটির দিনেও পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
- অরেঞ্জ লাইন (কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায়): এই লাইনে ১৫ই অগাস্ট সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো চলাচল।