পিওকে-তে তখত দখল নিয়ে সংঘাত, নওয়াজের পিএমএল-এনকে রুখতে আদালতে যাওয়ার প্রস্তুতি বিলাওয়ালের পিপিপির

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) সরকার গঠন নিয়ে দেশটির শাসক জোটের দুই প্রধান শরিক পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র মধ্যে তীব্র রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। সিএনএন-নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, পিওকে-তে নওয়াজ শরিফের দলের ক্ষমতা দখল আটকাতে আদালতের স্বরনাপন্ন হতে চলেছে বিলাওয়াল ভুট্টোর পিপিপি। মূলত ভোট কারচুপির অভিযোগে সরব হয়ে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পিএমএল-এন যাতে সরকার গঠন করতে না পারে, সেজন্য স্থগিতাদেশ চাবে দলটি। আইনি দল যুক্তি দেবে, পুঞ্চ বিভাগের দুটি জেলায় ভোট বাকি থাকায় আইনসভা এখনও আসাম্পূর্ণ, ফলে এই মুহূর্তে নতুন সরকার গঠন অসাংবিধানিক।
জনগণের বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতির মাঝে কেন্দ্রীয় শাসক জোটের এই অন্তর্দ্বন্দ্ব ইসলামাবাদের রাজনীতিকে বেশ নাটকীয় মোড়ে দাঁড় করিয়েছে।এর আগে শাহবাজ শরিফের দল জয় পেলেও পিপিপি শুরু থেকেই সেখানে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে আসছিল।দলটির সংসদীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি আইনি পথেই এই প্রক্রিয়া প্রতিহত করা হবে।দুই শরিকের মধ্যে এই টানাটানি পিওকে-র রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর পাশাপাশি শেহবাজ শরিফের কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল।