রবিবার কি ট্রেন চলাচল বন্ধ? শিয়ালদহ স্টেশনে বড় রক্ষণাবেক্ষণের জেরে বাতিল একগুচ্ছ লোকাল!

রবিবার কি ট্রেন চলাচল বন্ধ? শিয়ালদহ স্টেশনে বড় রক্ষণাবেক্ষণের জেরে বাতিল একগুচ্ছ লোকাল!

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে রক্ষণাবেক্ষণ ও পয়েন্ট কনভার্সনের কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ২৯ অগস্ট শনিবার রাত ১২টা থেকে ৩০ আগস্ট রবিবার সকাল ৭টা পর্যন্ত মোট ৪২০ মিনিট পাওয়ার ব্লক কার্যকর থাকবে। শিয়ালদহ স্টেশনের ডিএন/মেন লাইনে পয়েন্ট পরিবর্তনের পাশাপাশি সিগন্যালিং ও ট্র্যাক সার্কিটের কাজ সম্পন্ন করা হবে। এই কাজের ফলে রবিবার শিয়ালদহ থেকে হাবড়া, কল্যাণী সীমান্ত, ডানকুনি এবং রানাঘাটগামী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল রাখা হয়েছে। এছাড়া লালগোলা-শিয়ালদহ লোকালটির যাত্রাপথ সংক্ষিপ্ত করে তা দমদম জংশন পর্যন্ত চালানো হবে।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিকাঠামো শক্তিশালী করতেই এই জরুরি রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। এই সাময়িক বিঘ্ন এড়াতে যাত্রীদের ৩০ আগস্ট ভ্রমণের পূর্বে ট্রেনের পরিবর্তিত সময়সূচি ও পরিষেবা সংক্রান্ত আপডেট দেখে নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। স্টেশন চত্বরে লাগাতার ঘোষণা ও তথ্য প্রদর্শনের মাধ্যমে যাত্রীদের সাহায্য করা হবে। এই কাজের ফলে ভবিষ্যতে ট্রেন চলাচল আরও নিরাপদ ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে রেল প্রশাসন, এবং সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *