জলবায়ু বিপর্যয়ে চরম ঝুঁকিতে কলকাতা! বিশ্বের দুর্বলতম শহরের তালিকায় তিলোত্তমা

জলবায়ু বিপর্যয়ে চরম ঝুঁকিতে কলকাতা! বিশ্বের দুর্বলতম শহরের তালিকায় তিলোত্তমা

অনিয়ন্ত্রিত আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব মোকাবিলার পরিকাঠামোগত প্রস্তুতিতে বিশ্বের সবচেয়ে দুর্বল ২০টি শহরের তালিকা প্রকাশ করেছে ক্লাইমেট ইন্টেলিজেন্স সংস্থা ‘আলফাজিও’ (AlphaGeo)। তাদের প্রকাশিত ‘ক্লাইমেট রিস্ক অ্যান্ড রেজিলেন্স ইনডেক্স’ রিপোর্টে উঠে এসেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক উদ্বেগজনক চিত্র।

বিশ্বের ৭২টি শহরে তাপপ্রবাহ, বন্যা বা খরার মতো দুর্যোগ সামলে স্বাভাবিক অবস্থায় ফেরার ক্ষমতা খতিয়ে দেখতে ব্যবহার করা হয়েছে ‘রেসিলেন্স-অ্যাডজাস্টেড রিস্ক’ (RAJ) মেট্রিক। এতে দেখা গেছে, বিপর্যয় কাটিয়ে ওঠার ক্ষমতায় বিশ্বজুড়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে গুজরাটের আমদাবাদ। ৪১ স্কোর নিয়ে পাকিস্তানের হায়দরাবাদের সাথে যৌথভাবে এটি তালিকার শীর্ষে (সবচেয়ে বিপজ্জনক অবস্থায়) রয়েছে।

অন্যদিকে, মাত্র ৩৫ স্কোর নিয়ে বিশ্বের ৬ নম্বর সর্বাধিক ঝুঁকিপূর্ণ শহর হিসেবে চিহ্নিত হয়েছে কলকাতা। অর্থাৎ, তীব্র দুর্যোগ নেমে এলে কলকাতা সহজে সেই ধাক্কা সামলে উঠতে পারবে না।

ভৌগোলিক অবস্থান এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে ভারতের আরও দুই মেগাসিটি এই তালিকায় ঠাঁই পেয়েছে— ১২ নম্বরে রয়েছে বেঙ্গালুরু এবং ১৫ নম্বরে চেন্নাই। বিশেষজ্ঞদের মতে, অবিলম্বে কঠোর ও দীর্ঘমেয়াদী জলবায়ু নীতি গ্রহণ না করলে ভারতের এসব শহরের জনজীবন ভবিষ্যতে চরম সংকটের মুখে পড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *