‘সব দেশের কথা শুনতে হবে’, ব্রিকস মঞ্চে মোদীর জ্বালাময়ী ভাষণে কেঁপে উঠল দুনিয়া!

‘সব দেশের কথা শুনতে হবে’, ব্রিকস মঞ্চে মোদীর জ্বালাময়ী ভাষণে কেঁপে উঠল দুনিয়া!

ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন ২০২৬-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ ভাষণে কার্যত চমকে গেল গোটা বিশ্ব। বিশ্ব শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন আনার ডাক দিয়ে নমো স্পষ্ট জানালেন, “বিশ্বের প্রতিটি দেশের কণ্ঠস্বর শোনা উচিত।” পারস্পরিক সহযোগিতাকে হাতিয়ার করে সব দেশকে নিয়ে এগিয়ে যাওয়াই যে ভারতের লক্ষ্য, তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।

পিরামিড ভাঙার ডাক দিলেন মোদী! বর্তমান বৈশ্বিক শাসন কাঠামোকে একটি ‘পিরামিড’-এর সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের রাশ গুটিকয়েক দেশের হাতে অর্থাৎ উপরের স্তরে আটকে রয়েছে, আর সেই সিদ্ধান্তের ফল ভোগ করতে হয় নিচের স্তরের সাধারণ দেশগুলোকে। এই বৈষম্য দূর করে ‘বিশেষাধিকারের মঞ্চ’কে ‘অংশীদারিত্বের মঞ্চে’ পরিণত করার জোর সওয়াল করেন তিনি। তাঁর মতে, প্রত্যেক সদস্যের স্বার্থ রক্ষা হওয়া অত্যন্ত জরুরি।

গ্লোবাল সাউথ আর পিছিয়ে থাকবে না মোদীর বক্তব্যে বারবার উঠে আসে গ্লোবাল সাউথের (উন্নয়নশীল ও অনুন্নত দেশ) কথা। তাঁর স্পষ্ট বার্তা, বিশ্বজুড়ে কোনো সংকট তৈরি হলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই দেশগুলির উপর। অথচ সিদ্ধান্ত নেওয়ার বেলায় তাদের কোনো ভূমিকাই থাকে না! এবার থেকে এই দেশগুলোকে শুধুমাত্র ‘নিয়ম মেনে চলা’র গণ্ডিতে আটকে না রেখে, ‘নিয়ম তৈরির’ সমান অংশীদার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ব্রিকস-এর জন্য মোদীর ‘মাস্টারপ্ল্যান’

  • তরুণদের ক্ষমতায়ন: গ্লোবাল সাউথের তরুণ কূটনীতিক ও নীতিনির্ধারকদের আরও দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ, যোগাযোগ দক্ষতা এবং আইনি সহায়তার প্রস্তাব দেন তিনি।
  • প্রতিষ্ঠানের সংস্কার: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির খোলস বদলে তাকে আধুনিক ও সকলের জন্য প্রতিনিধিত্বশীল করার দাবি তোলেন মোদী।
  • আগামী ২০ বছরের ব্লু-প্রিন্ট: ব্রিকস-এর আগামী ২০ বছরের জন্য একটি উচ্চাভিলাষী রূপরেখা তৈরির প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, সংগঠনের সভাপতিত্ব প্রতি বছর বদলালেও প্রাতিষ্ঠানিক উন্নয়নের গতি যেন কোনোভাবেই থমকে না যায়।

গত দুই দশকে ব্রিকস যে আন্তর্জাতিক মঞ্চে একটি শক্তিশালী জায়গা তৈরি করেছে, তা মনে করিয়ে দিয়ে মোদী বলেন, এখন এই ঐক্যবদ্ধ শক্তিকে বাস্তব ফলাফলে রূপান্তর করার সময় এসে গেছে। মোদীর এই দূরদর্শী ভাষণ আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকেই আরও একবার প্রমাণ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *