মাছেই লুকিয়ে ক্যানসারের বিষ! ফরমালিন চেনার ৪টি সহজ উপায়

মাছেই লুকিয়ে ক্যানসারের বিষ! ফরমালিন চেনার ৪টি সহজ উপায়

বাঙালির পাতে মাছ না থাকলে আহার আসাম্পূর্ণ থেকে যায়। তবে বাজারের সেই প্রিয় মাছই এখন মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ। মাছ দীর্ঘদিন তাজা দেখাতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ব্যবহার করছেন ক্ষতিকর রাসায়নিক ‘ফরমালিন’। এটি মানবদেহে প্রবেশ করলে পেটের জটিল রোগ, লিভার ও কিডনির ক্ষতি এবং ক্যানসারের মতো মারাত্মক ব্যাধি হতে পারে।

বাজারে ফরমালিনযুক্ত মাছ চেনার উপায়

  • চোখ দেখে চিনুন: তাজা মাছের চোখ উজ্জ্বল ও স্বচ্ছ দেখায়। বিপরীতে ফরমালিন দেওয়া মাছের চোখ ঘোলাটে, ধোঁয়াটে বা ভেতরের দিকে বসে যায়।
  • ফুলকোর রং: সতেজ মাছের ফুলকো থাকে টকটকে লাল ও আর্দ্র। কিন্তু কেমিক্যালযুক্ত মাছের ফুলকো কালচে, শুকনো বা ধূসর হয়ে যায়।
  • গন্ধ ও মাছি: স্বাভাবিক আঁশটে গন্ধের বদলে তীব্র ঝাঁঝালো রাসায়নিকের গন্ধ পেলে বুঝবেন তাতে ফরমালিন রয়েছে। তাছাড়া এমন মাছে মাছি বসে না।
  • মাংসপেশির অনুভূতি: তাজা মাছে আঙুল দিয়ে চাপ দিলে তা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরে। ফরমালিন দেওয়া মাছ অতিরিক্ত শক্ত হয় অথবা আঙুলের চাপ স্থায়ী হয়ে বসে যায়।

ঘরোয়া উপায়ে মাছ ফরমালিনমুক্ত করার কৌশল

  • লবণ জল: ১ লিটার জলে ২ টেবিল চামচ লবণ মিশিয়ে মাছ ২০-৩০ মিনিট ডুবিয়ে রাখুন। লবণ দ্রুত ফরমালিন টেনে বের করে আনে।
  • ভিনেগার বা লেবুর রস: ১ লিটার জলে ১ কাপ ভিনেগার বা আধ কাপ লেবুর রস মিশিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখলে বিষাক্ত রাসায়নিকের গঠন নষ্ট হয়।
  • চাল ধোয়া জল: চাল ধোয়া জলে সামান্য লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট মাছ রাখলে সহজেই কেমিক্যাল দূর হয়।
  • ঈষদুষ্ণ জল: রান্নার ঠিক আগে হালকা গরম জল দিয়ে মাছ দু-তিনবার ভালো করে ধুয়ে নিলে ফরমালিনের মাত্রা ৬০-৭০ শতাংশ পর্যন্ত কমে যায়।

একটু সচেতন হয়ে মাছ পরীক্ষা করা এবং সঠিক নিয়মে ধুয়ে রান্না করাই এই মারাত্মক রাসায়নিক থেকে পরিবারকে সুরক্ষিত রাখার একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *