সরকারি কর্মচারীদের জন্য বিরাট খবর! ২০২৬-এ কোন কোন রাজ্যে বাড়ল DA? দেখুন সম্পূর্ণ তালিকা
September 28, 20268:32 pm

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে চর্চা তো চলছেই। চলতি বছরের শুরুতে ২% DA বৃদ্ধির পর, বছরের শেষেই আরও ৩-৪ শতাংশ DA বাড়তে পারে বলে সূত্রের খবর। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তের আগেই ২০২৬ সালে দেশের একাধিক রাজ্য সরকার তাদের কর্মচারীদের জন্য বড়সড় ডিএ বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক ২০২৬ সালে কোন কোন রাজ্যে কতটা বাড়ল মহার্ঘ ভাতা:
- পশ্চিমবঙ্গ: ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২০% DA/DR বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে ১ অক্টোবর থেকে। এর ফলে মহার্ঘ ভাতা মূল বেতনের ৩৮ শতাংশে পৌঁছাবে। এছাড়া, যারা এখনও পঞ্চম পে কমিশনের অধীনে বেতন পাচ্ছেন, তাঁদের ডিএ ১৭১% থেকে বাড়িয়ে ২২৩% করা হয়েছে।
- পাঞ্জাব: রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৮% ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সরকার, যা দুটি কিস্তিতে (৪% করে) ১ অক্টোবর থেকে বেতনের সাথে পাওয়া যাবে।
- অন্ধ্রপ্রদেশ: সরকারি কর্মচারী, স্থানীয় সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জন্য মোট ৪.৫৫% ডিএ বৃদ্ধি হয়েছে। প্রথম কিস্তি (২.৭৩%) জুলাই ২০২৪ থেকে এবং দ্বিতীয় কিস্তি (১.৮২%) জানুয়ারি ২০২৫ থেকে ধরে কার্যকর হচ্ছে। বকেয়া মেটানো হবে ২০২৭ ও ২০২৮ সালে।
- বিহার: ষষ্ঠ বেতন কমিশনের আওতাধীন কর্মচারীদের ডিএ ৫% বাড়িয়ে ২৫৭% থেকে ২৬২% এবং পঞ্চম পে কমিশনের আওতাধীনদের ডিএ ৯% বাড়িয়ে ৪৭৪% থেকে ৪৮৩% করা হয়েছে। পাশাপাশি সপ্তম পে কমিশনের কর্মীদের জন্য ডিএ ৫৮% থেকে ২% বাড়িয়ে ৬০% করা হয়েছে।
- উত্তর প্রদেশ, ওড়িশা, আসাম, অরুণাচল প্রদেশ, সিকিম ও তামিলনাড়ু: এই প্রতিটি রাজ্যেই সরকারি কর্মীদের জন্য ২% হারে ডিএ ও ডিআর বৃদ্ধি করা হয়েছে (১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর)। এর ফলে উত্তর প্রদেশ, ওড়িশা, আসাম ও অরুণাচল প্রদেশে ডিএ বেড়ে ৬০ শতাংশে পৌঁছেছে—যা কেন্দ্রীয় হারের সমতুল্য।
- মহারাষ্ট্র: রাজ্য সরকার তাদের কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ ৮০০ কোটি টাকা মঞ্জুর করেছে। এর সাথেই অবসরপ্রাপ্ত অল ইন্ডিয়া সার্ভিস অফিসারদের জন্য ২% ডিআর (Dearness Relief) বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।