পুজোর আগেই ধামাকা! মাত্র ৫ টাকায় এসি ওয়াটার মেট্রো সার্ভিস চালু বাংলায়, জেনে নিন রুট ও সময়

পুজোর আগেই ধামাকা! মাত্র ৫ টাকায় এসি ওয়াটার মেট্রো সার্ভিস চালু বাংলায়, জেনে নিন রুট ও সময়

দুর্গাপূজার ঠিক মুখেই দক্ষিণবঙ্গবাসীর জন্য জোড়া সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হলদি নদীতে বাণিজ্যিকভাবে চালু হয়ে গেল ব্যাটারিচালিত আধুনিক ‘ওয়াটার মেট্রো’ (Water Metro)। সোমবার থেকেই হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে এই বিশেষ পরিবেশবান্ধব জলযান পরিষেবা শুরু হওয়ায় দারুণ উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।

কী কী আধুনিক সুবিধা থাকছে এই ওয়াটার মেট্রোতে? সোমবার সকালে হলদিয়া টাউনশিপ থেকে যাত্রী নিয়ে নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেয় প্রথম জলযান ‘এমভি কনকলতা বড়ুয়া’। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (AC) এই জলযানে এক সাথে ৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। ‘ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া’ (IWAI)-র উদ্যোগে তৈরি প্রায় ২৫ কোটি টাকার এই জলযানটি পুরোপুরি ব্যাটারিচালিত, ফলে এতে কোনো জ্বালানি তেল লাগবে না এবং পরিবেশ দূষণের কোনো সম্ভাবনাও নেই।

টিকিট কত এবং কতক্ষণ মিলবে পরিষেবা? সাধারণ মানুষের কথা ভেবে ভাড়ার হার রাখা হয়েছে অত্যন্ত কম। দূরত্ব অনুযায়ী টিকিটের দাম মাত্র ৫ টাকা এবং ১০ টাকা। প্রতিদিন ভোর ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত টানা এই পরিষেবা চালু থাকবে, যা নদীপারাপারের সময় ও ভোগান্তি অনেকটাই কমাবে।

প্রথম দিন পরিষেবা ব্যবহার করে স্থানীয় যাত্রীরা জানান, আগে খেজুরি বা নন্দীগ্রাম পারাপারে তীব্র সমস্যায় পড়তে হতো। কিন্তু এই ওয়াটার মেট্রো চালু হওয়ায় যখন খুশি নিরাপদে যাতায়াত করা সম্ভব হবে। সামনেই পুজো, তার ওপর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন—সব মিলিয়ে এই নতুন ওয়াটার মেট্রো ঘিরে এখন জোর রাজনৈতিক চর্চা ও সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *