বই ছাড়াই চলছে পরীক্ষা, ঝাড়গ্রামের সাঁওতালি মাধ্যমের পরীক্ষার্থীদের ঘিরে চরম অনিশ্চয়তা

বই ছাড়াই চলছে পরীক্ষা, ঝাড়গ্রামের সাঁওতালি মাধ্যমের পরীক্ষার্থীদের ঘিরে চরম অনিশ্চয়তা

ঝাড়গ্রামের বেলপাহাড়ি এসসি হাই স্কুলে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলায় চরম সমস্যায় পড়েছে সাঁওতালি মাধ্যমের পড়ুয়ারা। অভিযোগ, সাঁওতালি ও ইংরেজি ছাড়া অন্য কোনো বিষয়ের পাঠ্যবই এখনও স্কুলে পৌঁছায়নি। নতুন সিলেবাস চালু হলেও সরকারিভাবে অন্য বিষয়গুলির বই অনুবাদ প্রক্রিয়াধীন থাকায় সরবরাহ করা সম্ভব হয়নি। এর ফলে শিক্ষকরা অন্যান্য ভাষার বই থেকে বিষয়বস্তু অনুবাদ করে ও নোট তৈরি করে পড়াচ্ছেন। তবে বই না থাকায় সেমিস্টার পরীক্ষার আগে সিলেবাস শেষ করা এবং সঠিক প্রস্তুতি নেওয়া নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরীক্ষার্থীরা।

দীর্ঘদিন ধরে চলা এই অব্যবস্থায় ক্ষোভ উগরে দিয়েছে একাধিক ছাত্র সংগঠন। তাদের মতে, আদিবাসী ও পিছিয়ে পড়া এলাকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ চরম অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই ধরনের মৌলিক ঘাটতি দূর করতে তারা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও নিশ্চিত করেছেন যে সরকারি স্তরে অনুবাদের কাজ চলমান থাকায় এখনও বই হাতে পৌঁছায়নি। শিক্ষাক্ষেত্রে এই অচলাবস্থা কাটানোর জন্য দ্রুত স্থায়ী সমাধানের দাবি উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *