পদ্মভূষণের পর এবার ভারতরত্ন? জ্ঞানেশকে নিয়ে বড় দাবি NCPI-এর

পদ্মভূষণের পর এবার ভারতরত্ন? জ্ঞানেশকে নিয়ে বড় দাবি NCPI-এর

পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা এবং সফলভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানাল এনসিপিআই। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তাঁকে পদ্মভূষণ সম্মান দেওয়ার ইঙ্গিত মন্তব্য করার পর, এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এই বড় দাবি তুললেন এনসিপিআই-এর প্রেসিডেন্ট জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। চিঠিতে তিনি উল্লেখ করেন, জ্ঞানেশ কুমারের দক্ষ নেতৃত্বেই দীর্ঘদিনের হিংসা, ভয়ভীতি ও রিগিং মুক্ত অবাধ নির্বাচন দেখেছে পশ্চিমবঙ্গ।

প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে আরও জানানো হয়, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে ভুয়া ও মৃত ভোটারদের বাদ দিয়ে আসল ভারতীয় নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের আস্থাও বহুগুণ বাড়িয়ে তুলেছেন মুখ্য নির্বাচন কমিশনার। পশ্চিমবঙ্গের বিগত বিধানসভা নির্বাচনে ভয়হীন ও রক্তপাতহীন ভোট উপহার দিয়ে গণতন্ত্রের মৌলিক ভিত্তিকে সুদৃঢ় করার জন্য এই সর্বোচ্চ সম্মান তাঁর সম্পূর্ণ প্রাপ্য বলে চিঠিতে যুক্তি দর্শানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *