শিশুদের পুষ্টির ডিম ব্যাগে পুরে সোজা বাড়ি, কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের তুমুল বিক্ষোভ

শিশুদের পুষ্টির ডিম ব্যাগে পুরে সোজা বাড়ি, কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের তুমুল বিক্ষোভ

পূর্ব বর্ধমানের কাটোয়া গাঙ্গুলিডাঙার কদমপুকুর পূর্বপাড়া এলাকার ২৩০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চরম উত্তেজনা ছড়ালো। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট আইসিডিএস কর্মী অলোকা ঘোষ দীর্ঘদিন ধরে শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল, তেল ও ডিম চুরি করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি, সেন্টারের খুদে শিশুদের দিয়ে জল আনানো এবং খাবার নিতে আসা শিশুদের সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার করার মারাত্মক অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিনের এই সমস্ত অনিয়ম ও অব্যবস্থার প্রতিবাদে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে কেন্দ্রের সামনে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেন এবং অভিযুক্ত কর্মীর অবিলম্বে বদলির জোর দাবি জানান।

অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী অলোকা ঘোষ। তিনি জানান, দীর্ঘ ১৬ বছর ধরে নিষ্ঠার সাথেই এই কেন্দ্রে কাজ করছেন এবং সকল নিয়ম মেনে শিশুদের নামের তালিকা নথিভুক্ত করা হয়। খবর পেয়ে সিডিপিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি ক্ষুব্ধ অভিভাবক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ শোনেন। সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *