অ্যামাজন ও অ্যাপেলের টেক সাপোর্ট দিয়ে ৩০ কোটি টাকা গায়েব, নিউটাউনে ধরা পড়ল চক্রের ২৪ জন

অ্যামাজন ও অ্যাপেলের টেক সাপোর্ট দিয়ে ৩০ কোটি টাকা গায়েব, নিউটাউনে ধরা পড়ল চক্রের ২৪ জন

কলকাতা সংলগ্ন নিউটাউনের ইকো স্পেসে ভুয়ো কলসেন্টার খুলে মার্কিন নাগরিকদের প্রায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে ২৪ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে প্রযুক্তি নগরীর এই ভুয়ো কলসেন্টারে তল্লাশি অভিযান চালান তদন্তকারীরা। সেখান থেকে ১৩ জন মহিলা ও ১১ জন পুরুষকে হাতেনাতে পাকড়াও করা হয়, যাদের অধিকাংশ অন্য রাজ্যের বাসিন্দা। অভিযানের সময় ৫৩টি ডেস্কটপ, ৪টি ল্যাপটপ, ২৪টি মোবাইল ফোনের পাশাপাশি প্রতারণার একাধিক লিখিত স্ক্রিপ্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, অ্যামাজন ও অ্যাপেলের মতো নামজাদা বহুজাতিক সংস্থার টেক সাপোর্ট দেওয়ার বাহানায় মার্কিন নাগরিকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো। সেখানে বিভিন্ন দলের মাধ্যমে পরিকল্পিতভাবে বার্তা আদান-প্রদান এবং অর্থ লেনদেন পরিচালিত হতো। প্রায় ২ হাজার বর্গফুট এলাকা জুড়ে চলা এই চক্রটি কীভাবে পরিচালিত হতো এবং এর মূল পরিকল্পনাকারী কে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার রাঠোর অমিতকুমার ভারত সাংবাদিক বৈঠকে জানান, আন্তর্জাতিক চক্রের সব স্তরের অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *