বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহারে ক্ষুব্ধ অভিনেত্রী, ৭০০০ কোটি টাকার বিশাল দাবি ঠুকলেন ঊর্বশী?

বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহারে ক্ষুব্ধ অভিনেত্রী, ৭০০০ কোটি টাকার বিশাল দাবি ঠুকলেন ঊর্বশী?

প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে ‘ডিপফেক’ ও এআই-এর অপব্যবহারে নাজেহাল রূপালী জগতের একাধিক তারকা। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হলো বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলার নাম। লস অ্যাঞ্জেলেসের একটি এআই সংস্থা অভিনেত্রীর অনুমতি না নিয়েই তাঁর নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে বিলিয়ন ডলারের ব্যবসা চালাচ্ছিল। এর পাশাপাশি, পূর্বে স্নানঘর থেকে ভিডিও ভাইরাল হওয়া এবং সম্প্রতি এক রহস্যময় পুরুষের সঙ্গে বিছানার ঘনিষ্ঠ দৃশ্য ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

আইনি পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্ত ওই সংস্থার বিরুদ্ধে প্রায় ৭০০০ কোটি টাকার বিশাল ক্ষতিপূরণ দাবি করেছে ঊর্বশীর টিম। কঠোর হুঁশিয়ারি দিয়ে অভিনেত্রী জানান, অনুমতি ছাড়া তাঁর নাম জড়িয়ে যেন ব্যবসা চালানো না হয়। যদিও ছড়িয়ে পড়া ছবি বা ভিডিওগুলোর কয়েকটি সিনেমার অংশ বলে দাবি করা হচ্ছে, তবুও এই বিভ্রান্তিকর প্রচারের মুখে নিজের ব্যক্তিত্ব ও অধিকার সুরক্ষায় অনড় অবস্থান নিয়েছেন তিনি। আগে ঐশ্বর্য রাই কিংবা সালমান খানের মতো তারকারা আইনি পথ বেছে নিলেও, ঊর্বশীর এই পদক্ষেপ নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *