বক্স অফিসে ইতিহাস গড়ে এবার ওটিটি ও টিভিতে রাজত্ব করতে আসছে ‘নিম করোলি বাবা’!

মাত্র দুই কোটি বাজেটে তৈরি বিশাল চতুর্বেদীর ‘হনুমান অংশ’ বিশ্বব্যাপী ৪১০.৭৫ কোটি টাকার ব্যবসা করে বড় বাজেটের বলিউডি ছবিগুলোকে টেক্কা দিয়েছে। ছবির অভূতপূর্ব সাফল্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিশিষ্ট জননেতাদের প্রশংসা কুড়ানোর পর, এবার ছোট পর্দায় আসতে চলেছে নিম করোলি বাবার আধ্যাত্মিক পথচলা। সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্ম ‘সোনি লিভ’-এ প্রকাশিত নতুন সিরিজের প্রথম প্রোমো ইতিমধ্যেই দর্শকদের মাঝে দারুণ উন্মাদনা তৈরি করেছে।
প্রকাশিত কয়েক সেকেন্ডের প্রোমোতে গায়ে শাল জড়ানো নিম করোলি বাবার ভক্তি ও আধ্যাত্মিক জীবনের অলৌকিক নানা ঘটনার ঝলক তুলে ধরা হয়েছে। দেশের মানুষকে মন্ত্রমুগ্ধ করা এই মহাপুরুষের অলৌকিক গাথা নিয়ে তৈরি সিরিজটি খুব শীঘ্রই সোনি টিভি ও সোনি লিভে একযোগে সম্প্রচারিত হবে। তবে এই মেগা সিরিজে কারা অভিনয় করছেন বা ঠিক কবে থেকে এটি ছোট পর্দায় শুরু হবে, সে বিষয়ে নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।