ভুল ধারণা ভাঙল নতুন গবেষণা, প্রতিনিয়ত আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করছে কে

ভুল ধারণা ভাঙল নতুন গবেষণা, প্রতিনিয়ত আপনার ত্বকের মারাত্মক ক্ষতি করছে কে

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ত্বকের সমস্যা ও সংক্রামক ব্যাধি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক গবেষকরা। সাম্প্রতিক ইউরোপিয়ান একাডেমি অফ ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি (ইএডিভি) কংগ্রেস ২০২৬-এ উপস্থাপিত এক গবেষণায় পৃথিবীর ১৩৬টি দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ৪২.৬ শতাংশ দেশই জলবায়ু পরিবর্তনের সঙ্গে ত্বকের রোগের সরাসরি সম্পর্কের কথা স্বীকার করেছে। আমাদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ ও বাহ্যিক পরিবেশের মধ্যে একমাত্র বাধা হিসেবে কাজ করে ত্বক, যা সরাসরি তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যালোক ও দূষণের সংস্পর্শে আসে। তাপমাত্রা ও আর্দ্রতা বাড়ার ফলে হিট র‍্যাশ, প্রদাহ এবং পরিবেশগত পরিবর্তনের কারণে মশা ও টিকবাহিত বিভিন্ন সংক্রমণ তীব্র হারে বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, জলবায়ুজনিত ত্বকের সমস্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো। অতিরিক্ত গরম ও তীব্র বায়ুদূষণ ত্বকের অভ্যন্তরীণ প্রদাহ সৃষ্টি করে, যার প্রভাব সাধারণ মানুষের পক্ষে ব্যক্তিগত সচেতনতা দিয়ে সম্পূর্ণ প্রতিরোধ করা আসাম্ভব। ফলে গবেষকরা জোর দিয়ে বলছেন যে ত্বকের স্বাস্থ্য রক্ষা করাকে এখন জলবায়ু পরিবর্তনের একটি প্রাথমিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। এজন্য অবিলম্বে চিকিৎসক ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। একই সাথে প্রাত্যহিক জীবনে ধুলো, ধোঁয়া ও রোদের সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *