চিকেনস নেকের সুরক্ষায় মেগা বার্তা, শিলিগুড়ি ও উত্তর পূর্ব ভারতে প্রায় ৬৩ হাজার কোটি টাকার জোড়া প্রকল্প

চিকেনস নেকের সুরক্ষায় মেগা বার্তা, শিলিগুড়ি ও উত্তর পূর্ব ভারতে প্রায় ৬৩ হাজার কোটি টাকার জোড়া প্রকল্প

কৌশলগত ও সামারিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে প্রায় ৬৩,০০০ কোটি টাকার দুটি মেগা প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। এর মধ্যে সেবকে তিস্তা নদীর ওপর জরাজীর্ণ করোনেশন ব্রিজের বিকল্প হিসেবে ১,১৭৫.৫৯ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ৬.৯১ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সেতু তৈরি করা হবে। সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি জানিয়েছেন, এই আধুনিক সেতুটি নির্মিত হলে সিকিমসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের যাতায়াত অনেক সহজ হবে। এটি সাধারণ মানুষের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর দ্রুত ও সুগম চলাচলে বিশেষ ভূমিকা রাখবে এবং এলাকার স্থানীয় অর্থনীতিকে ত্বরান্বিত করবে।

অন্যদিকে, প্রায় ৬১,৫০০ কোটি টাকা ব্যয়ে শিলিগুড়ি-গুয়াহাটি-শিলং হাইওয়ে করিডর গড়ে তোলার বিশাল পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের প্রথম ধাপে শিলিগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত ৪০০ কিলোমিটার দীর্ঘ হাইস্পিড করিডর তৈরি হবে, যা অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। পরবর্তীতে এটি শিলং ও শিলচর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। নতুন এই গ্রিনফিল্ড করিডরগুলোর মাধ্যমে বিভিন্ন রুট বা যাতায়াতের দূরত্ব একধাক্কায় অনেকটা কমে যাবে, ফলে ভ্রমণের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে। ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে এই দুই সড়ক প্রকল্প পুরো উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক বিরাট বিপ্লব আনতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *