গান্ধী জয়ন্তীতে মেট্রোযাত্রীদের জন্য বড় সতর্কবার্তা! ২ অক্টোবর সফর করার আগে জেনে নিন এই জরুরি তথ্য

আগামীকাল ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে কলকাতা মেট্রো পরিষেবায় বড়সড় কাটছাঁট করা হচ্ছে। এই দিনে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় ট্রেনের সংখ্যা অনেকটাই কমানো হবে। তাই এই বিশেষ দিনে মেট্রোয় চড়ে গন্তব্যে পৌঁছানোর পরিকল্পনা থাকলে যাত্রীদের পড়তে হতে পারে চরম অনিশ্চয়তায়। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানিয়েছে, ট্রেন কমানো হলেও আপ ও ডাউন লাইনের প্রথম এবং শেষ মেট্রোর নির্ধারিত সময়সূচিতে কোনো রদবদল আনা হচ্ছে না।
মেট্রো সূত্রে জানানো হয়েছে, ওই দিন ব্লু লাইনে ২১৬টি, গ্রিন লাইনে ২১২টি এবং ইয়েলো লাইনে ১১০টি ট্রেন চলাচল করবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে ব্লু লাইনে সকাল ৬:৫০ মিনিট এবং হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভের গ্রিন লাইনে সকাল ৭টা থেকে প্রথম মেট্রো মিলবে। অন্যদিকে নোয়াপাড়া ও জয় হিন্দ (বিমানবন্দর)-এর ইয়েলো লাইনে পরিষেবা শুরু হবে সকাল ৭টা থেকে। উল্লেখ্য, পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা অন্যান্য স্বাভাবিক দিনের মতোই স্বাভাবিক ও ব্যাহতহীন থাকবে।