গঙ্গার বাঁধ ভেঙে তীব্র বিপদের ঝুঁকি, আচমকা একগুচ্ছ রুটে রেল চলাচল বন্ধের বড় ঘোষণা!

গঙ্গার বাঁধ ভেঙে তীব্র বিপদের ঝুঁকি, আচমকা একগুচ্ছ রুটে রেল চলাচল বন্ধের বড় ঘোষণা!

গঙ্গার আশঙ্কাজনক ভাঙন এবং অনবরত বৃষ্টির জেরে মালদহ ডিভিশনে মাটির অবস্থা অত্যন্ত উদ্বেগজনক হয়ে পড়েছে। যাত্রী সুরক্ষার কথা ভেবে ট্রেন চালানোকে ঝুঁকিপূর্ণ মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ফলে ২ অক্টোবর একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি, মালদহ টাউন–সাহেবগঞ্জ মেমু, বর্ধমান–সাহেবগঞ্জ মেমু এবং রামপুরহাট–সাহেবগঞ্জ মেমুর মতো একাধিক ব্যস্ত রুটের সংযোগকারী ট্রেন। রেলের গতিপথ সীমিত হওয়ায় দৈনিক নিত্যযাত্রীরা এক চরম দুর্ভোগের মুখোমুখি হতে চলেছেন।

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গঙ্গার ক্ষতিগ্রস্ত বাঁধ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চালানো হচ্ছে। পরিস্থিতি আয়ত্তে এনে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে যাত্রীদের সুবিধার্থে একাধিক দূরপাল্লার ট্রেন, যেমন বলিয়া–শিয়ালদহ, কাঠগোদাম–হাওড়া ও গয়া–হাওড়া এক্সপ্রেসকে বিকল্প বা ঘুরপথে চালনোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রা আংশিক সংক্ষিপ্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রেল চলাচলে এই সাময়িক নিয়ন্ত্রণ বজায় থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *