সস্তা জনপ্রিয়তার নেশা কাল! মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর রিল বানিয়ে শ্রীঘরে মিলিয়নেয়ার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার

সোশ্যাল মিডিয়ায় সস্তা জনপ্রিয়তার লোভে পড়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর ভিডিও তৈরি করে বড়সড় বিপাকে পড়লেন এক তরুণী নেটপ্রভাবী। গুজরাটের সুরাটের বাসিন্দা ৪৭ বছর বয়সি সিমরন প্যাটেলের ইনস্টাগ্রামে এক মিলিয়নেরও বেশি অনুগামী রয়েছে। গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন ৫০০ টাকার একটি নোট হাতে নিয়ে আপত্তিকর ভঙ্গিতে ভিডিও তৈরি করেন তিনি, যেখানে মহাত্মা গান্ধীর ছবিকে আসাম্মান করা হয় বলে অভিযোগ ওঠে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হতেই তা সুরাট পুলিশের নজরে আসে।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরই ধর্মেশ গামি নামের এক স্থানীয় সমাজকর্মী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এদিকে, সুরাট পুলিশের প্রকাশিত একটি ভিডিওতে নিজের কৃতকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা গেছে সিমরন প্যাটেলকে। একই সঙ্গে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ থেকে বিরত থাকার জন্য অন্যান্য ব্যবহারকারীদেরও সতর্ক করেছেন তিনি।
સોશિયલ મીડિયા પર ફોલોઅર્સ અને લાઇક્સ મેળવવાની લાલચમાં કાયદાનું ઉલ્લંઘન ભારે પડી શકે છે… https://t.co/iWR69Pgps9
— Surat City Police (@CP_SuratCity) October 4, 2026