অক্টোবরে ছুটির ঢল, সরকারি কর্মচারীদের জন্য টানা বন্ধের রেকর্ড তালিকা প্রকাশ!

অক্টোবরে ছুটির ঢল, সরকারি কর্মচারীদের জন্য টানা বন্ধের রেকর্ড তালিকা প্রকাশ!

অক্টোবর মাসজুড়ে উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য টানা ছুটির বড় সুযোগ আসতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ (অডিট) দফতরের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপুজো ও লক্ষ্মীপুজো মিলিয়ে আগামী ১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন সরকারি অফিস-কাছারি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (N.I.) অ্যাক্ট অনুযায়ী ২, ১০, ১৯, ২০ ও ২১ অক্টোবর সর্বজনীন ছুটি রয়েছে। পাশাপাশি রাজ্য সরকার ১৫, ১৬, ১৭, ২২, ২৩, ২৪ ও ২৬ অক্টোবর অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে। এছাড়া মহালয়া ও পুজোর ছুটি ছাড়াও রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উপলক্ষে আগামী ৬ অক্টোবর কেবল সেই নির্দিষ্ট এলাকাগুলোতে বিশেষ ছুটি বহাল থাকবে।

তবে মহা সপ্তমী এবং লক্ষ্মীপুজো যথাক্রমে ১৮ ও ২৫ অক্টোবর রবিবারে পড়ায় তা সাধারণ ছুটির তালিকায় পৃথকভাবে যুক্ত হয়নি। N.I. অ্যাক্টের আওতায় ১৯ থেকে ২১ অক্টোবর দুর্গাপুজোর মূল ছুটি এবং ১০ অক্টোবর মহালয়ার ছুটি নির্ধারিত রয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের নিজস্ব আদেশে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, দশমীর পরবর্তী তিন দিন এবং লক্ষ্মীপুজোর পরের দিন সোমবার অতিরিক্ত ছুটি হিসেবে গণ্য করা হয়েছে। ফলে দীর্ঘ দিন পর কর্মজীবনের ব্যস্ততা এড়িয়ে ছুটির আনন্দে মেতে ওঠার সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা। ২৭ অক্টোবর মঙ্গলবার থেকে পুনরায় সমস্ত সরকারি দফতরে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *