মুহূর্তেই সব শেষ! মুম্বই ফিল্ম সিটিতে বিধ্বংসী আগুন, পুড়ে খাক রণবীরের রামায়ণ সেট

মুহূর্তেই সব শেষ! মুম্বই ফিল্ম সিটিতে বিধ্বংসী আগুন, পুড়ে খাক রণবীরের রামায়ণ সেট

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার ভোর রাতে লাগা এই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর সেট। গত ৫ অক্টোবর ভোর চারটে নাগাদ ফিল্ম সিটির একটি অস্থায়ী সেটে এই আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বৈদ্যুতিন তার এবং কেবলের সংযোগস্থল থেকে সূত্রপাত হওয়া এই আগুন দ্রুত কাঠের পাটাতন, এসি ইউনিট ও অন্যান্য দাহ্য পদার্থের সংস্পর্শে এসে ভয়াবহ আকার ধারণ করে। ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো চত্বর।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মুম্বই পুলিশের পাশাপাশি দমকলের একাধিক ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স। ফায়ার ব্রিগেডের তৎপরতায় ভোর চারটে পঞ্চান্ন মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শুধু ‘রামায়ণ’ নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ‘এমটিভি হাসেল’ এবং ‘পতি পত্নী অউর পাঙ্গা সিজন ২’-এর মতো জনপ্রিয় শোয়ের সেটগুলিও। তবে স্বস্তির বিষয় হলো, এই আকস্মিক দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *