পুজোর পর এবার কার্নিভাল ও বইমেলা! প্রাক্তন মন্ত্রীর ঘিরে কেন্দ্রীয় তদন্তের জালে আরও চাঞ্চল্যকর মোড়

পুজোর পর এবার কার্নিভাল ও বইমেলা! প্রাক্তন মন্ত্রীর ঘিরে কেন্দ্রীয় তদন্তের জালে আরও চাঞ্চল্যকর মোড়

দুর্গাপুজো ঘিরে আর্থিক অনিয়মের তদন্তে দু’দিনে প্রায় ২০ ঘণ্টা জেরার পরও বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। ফলে আগামী ৭ অক্টোবর ফের কেন্দ্রীয় সংস্থা ইডির মুখোমুখি হতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। শুধু পুজো নয়, এবার রেড রোডের কার্নিভাল, আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল এবং বইমেলা সংক্রান্ত সরকারি অনুষ্ঠানের টেন্ডার প্রক্রিয়াও তদন্তের আওতায় আসছে। বিশেষ করে থার্ড লাইন ক্রিয়েশন, গিডি ক্রিয়েশন ও রূপকার নামের তিনটি সংস্থাকে নিয়মবহির্ভূতভাবে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ইডি সূত্রের দাবি, সরকারি টেন্ডারের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করে প্রভাব খাটানো হয়েছিল এবং এর নেপথ্যে কোনো পরোক্ষ আর্থিক লেনদেন হয়েছিল কি না তা স্পষ্ট নয়। সংস্থাগুলির সঙ্গে ‘মাস আর্ট’-এর যোগসূত্র এবং প্রাক্তন মন্ত্রীর প্রত্যক্ষ বা পরোক্ষ আর্থিক সুবিধার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ইউনেস্কোর নাম ভাঙিয়ে টিকিট বিক্রির অভিযোগে মন্ত্রীর বাড়িতে টানা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানো হয়। ৭ অক্টোবরের জেরায় পুরো প্রক্রিয়ায় কারা জড়িত এবং কারা আর্থিকভাবে লাভবান হয়েছেন, সেই রহস্য উন্মোচন করতেই মূল দৃষ্টি থাকবে ইডির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *