কলকাতায় দাঁড়িয়ে হুংকার নেহার!
October 6, 20266:42 am

যাদবপুরে এসে রীতিমতো হুংকার ছাড়লেন আইসা-র সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। বললেন, ‘দিল্লিতে রক্ত ঝরলে কলকাতা যন্ত্রণা পায়। আর কলকাতায় রক্ত ঝরলে দিল্লি অবশ্যই উঠে দাঁড়াবে। এটাই আমাদের পরস্পরের প্রতি প্রতিশ্রুতি। আমরা বার বার এই সংহতির প্রতিশ্রুতি দিতে থাকব। আর এই সংহতি এবং এই প্রতিশ্রুতির ভিত্তিতেই একটি নতুন ভারত, একটি নতুন বাংলা অবশ্যই গড়ে উঠবে।’ ছাত্র-যুবকে বাংলার ইতিহাসও মনে করান নেহা।