বাইরনকে দিল্লি নিয়ে যাওয়া হল
October 6, 20266:39 am

মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে দিল্লির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হল। সেখানে বার্ন ইউনিটের ভালো ব্যবস্থা রয়েছে বলেই চিকিৎসকদের পরামর্শে তাঁর পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। সোমবার সন্ধ্য়ায় বাইরন বিশ্বাসের দাদা মিল্টন বিশ্বাস বলেন, ‘তাঁকে আপাতত দিল্লিতে আনা হয়েছে। বাইরনের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে।’ গত শনিবার শামসেরগঞ্জে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন বাইরন।