মুর্শিদাবাদের ধুলিয়ানে চাঞ্চল্যকর এনকাউন্টার খুনের মামলার অভিযুক্তের মৃত্যু ঘিরে রহস্য

মুর্শিদাবাদের ধুলিয়ানে চাঞ্চল্যকর এনকাউন্টার খুনের মামলার অভিযুক্তের মৃত্যু ঘিরে রহস্য

২৪ ঘণ্টার ব্যবধানে রাজ্যে ফের এনকাউন্টারের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানে খুনের মামলার এক অভিযুক্ত পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম সামাউন শেখ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমরেশগঞ্জের সুজিত মণ্ডল খুন মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তকে ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় সে পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থেই পুলিশ পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বলে খবর।

গুলিবিদ্ধ অবস্থায় সামাউনকে দ্রুত উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, গত অগস্ট মাসে সুজিত মণ্ডল নিখোঁজ হওয়ার পর তার খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার হয়েছিল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্তভার সিআইডির হাতে ছিল। এর আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় অপর এক ঘটনায় ধর্ষণে অভিযুক্তের মৃত্যু হয়েছিল। পরপর এমন দুটি এনকাউন্টারের ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *