রামলীলা ময়দানে শর্তসাপেক্ষ সভার অনুমতি পেতেই বিপত্তি! কোন বড় আশঙ্কায় রাহুল গান্ধীর দ্বারস্থ ব্যবসায়ীরা?

রামলীলা ময়দানে শর্তসাপেক্ষ সভার অনুমতি পেতেই বিপত্তি! কোন বড় আশঙ্কায় রাহুল গান্ধীর দ্বারস্থ ব্যবসায়ীরা?

দিল্লির ঐতিহ্যবাহী রামলীলা ময়দানে ‘ইন্ডি’ জোটের বিশাল সমাবেশের অনুমতি দিল দিল্লি পুলিশ। তবে এই ছাড়পত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একাধিক কঠোর শর্ত। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর আয়োজিত এই সভার জন্য আয়োজকদের হাই-ডেফিনিশন ক্যামেরা, পৃথক সিসিটিভি কন্ট্রোল রুম এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে। এছাড়া, বিকেল ৫টার মধ্যেই সম্পূর্ণ রামলীলা ময়দান খালি করার কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।

অন্যদিকে, কংগ্রেসের এই মেগা রাজনৈতিক কর্মসূচি ঘিরে চরম দুশ্চিন্তায় পড়েছেন দিল্লির স্থানীয় ব্যবসায়ীরা। সমাবেশ স্থগিতের দাবিতে তাঁরা এবার সরাসরি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দ্বারে কড়া নেড়েছেন। ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিটিআই)-র প্রতিনিধিরা রাহুলের কাছে ২০ মিনিটের একটি আলোচনার সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন। তাঁদের দাবি, বিশাল এই ভিড় ও আন্দোলনের ফলে এলাকার ব্যবসা-বাণিজ্যে চরম ক্ষতি হতে পারে, তাই সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছেন তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *