‘ঢাল-তরোয়াল সবই ছিল, তবু পালালেন কেন?’ ফিরহাদকে খোঁচা শোভনের, নিজেই দিলেন প্রশ্নের উত্তর!

‘ঢাল-তরোয়াল সবই ছিল, তবু পালালেন কেন?’ ফিরহাদকে খোঁচা শোভনের, নিজেই দিলেন প্রশ্নের উত্তর!

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা এবং মন্তব্য ঘিরে এবার রাজনীতিতে চরম জলঘোলা শুরু হলো। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক পালাবদলের মুখে ফিরহাদ হাকিমের পদত্যাগ এবং “ঢাল নেই, তলোয়ার নেই” মন্তব্যকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছেন আরেক প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শোভন প্রশ্ন তোলেন, প্রশাসনিক ক্ষমতা এবং সবরকম সুবিধা থাকা সত্ত্বেও কেন রাজ্যপাঠ ছেড়ে পালিয়ে গেলেন ফিরহাদ? পুরসভার কাজ ও ফাইল ক্লিয়ারেন্সের নিয়ম উল্লেখ করে তিনি জানান, অফিসারদের প্রশাসনিক আইন মেনে কাজ করাতে দৃঢ়তার প্রয়োজন হয়।

ফিরহাদকে ‘খল’ রূপকের সঙ্গে তুলনা করে শোভন দাবি করেন, অজুহাতের কোনো অভাব হয় না। আসল বিষয় হলো, ঢাল-তলোয়ার সবই ছিল, কিন্তু লড়াই করার মতো মানসিক দৃঢ়তার অভাবেই ফিরহাদ পুরসভা ছেড়ে পালিয়েছেন। পাশাপাশি, সাম্প্রতিক সময়ে একাধিক কাউন্সিলর, বর্তমান ও প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, সকলকে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখতে হবে। প্রশাসনিক সদিচ্ছা ও নীতিগত অবস্থানের প্রসঙ্গ টেনেই ফিরহাদের এই দায়িত্বজ্ঞানহীন মনোভাবকে কড়া ভাষায় সমালোচনা করেন শোভন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *